ওয়ানবাংলানিউজ: ভয়েস ফর বিশ্বনাথের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ফ্যামেলী গেট টু গেদার সম্পন্ন হয়েছে শনিবার ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোড়স্থ স্পিটার্লফিল্ড কমিউনিটি সেন্টারে। এতে সংগঠনের সদস্যদের পরিবারবর্গ ও শিশু -কিশোররা অংশনেয়।

বিনোদনধর্মী এই পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে শিশু কিশোররা দৌড় ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশনেয়। মহিলাদের জন্য ছিল পাতিল ভাঙ্গা ও বালিশ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান ও কবিতা আবৃত্তি করেন উপস্থিত সদস্যগন।

ভয়েস ফর বিশ্বনাথের অন্যতম সদস্য ব্যবসায়ী আব্দুস শহিদ এর সভাপতিত্বে ও আবুল হাসনাত এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউহমা কাউন্সিলের কাউন্সিলার আয়শা চৌধুরী, শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান, তরুন কমিউনিটি নেতা আব্দুর রহিম রঞ্জু, সাংবাদিক আব্দুল বাছিত রফি, আবুল কালাম, জাকির হোসেন কয়েছসহ অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা হয় এবং বিজয়ী শিশুদের কিশোর ও মহিলাদের পুরস্কার বিতরন করেন উপস্থিত অতিথিগন।















