ব্রিটেনের ব্যাংক থেকে ৫০ বিলিয়ন পাউন্ডের ব্যাংকনোট গায়েব, কেউ ব্যাখ্যা দিতে পারছে না

6059

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রিটেনে নগদ অর্থের ব্যবহার কয়েক বছরে ব্যাপক হারে কমলেও নোটের চাহিদা বাড়ছে রকেট গতিতে। কেউ বলতে পারছে না কোথায় এ অর্থ যাচ্ছে। আইনজীবীদের একটি গ্রুপ গত শুক্রবার জানান ৫০ বিলিয়ন পাউন্ড বা ৬৭.৪ বিলিয়ন ডলার সমমূল্যের নগদ টাকা কেউ জমা করে রেখেছে। আইনজীবীরা বিষয়টি তদন্ত করতে ব্যাংক অব ইংল্যান্ডকে আহবান জানিয়েছেন।

করোনা মহামারির কারণে লকডাউনে নগদ টাকা লেনদেনের প্রভাব কমে যাওয়া ধারণা করা হয়েছিল যে ব্যাংকনোটের চাহিদা কমবে। কিন্তু মানুষ ব্যাংক থেকে নগদ টাকা তুলে ঘরে রাখছে। করোনার আগে ডিজিটাল পদ্ধতিতে টাকা খরচ হত বেশি। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটা বেড়েছে।

হাউজ অফ কমন্স এর পাবলিক একাউন্ট কমিটির প্রধান মেগ হিলার বিষয়টি নিয়ে বিবৃতিতে বলেছেন টাকাগুলো কেউ এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। কিন্তু কে করেছে কিংবা কেন তা কেউ বলতে পারছে না। এই লাপাত্তা ৫০ বিলিয়ন পাউন্ড এর ব্যাপারে আরও খোঁজখবর করা দরকার। সিএনএন/ব্লুমবার্গ

ব্যাংক অব ইংল্যান্ড থেকে বিবৃতিতে বলা হচ্ছে ব্যাংক কেন নোট রেখে দিতে চায় এব্যাপারে জনগণের প্রতিনিধিদের কথা বলার দরকার নেই। এর মানে হচ্ছে টাকাগুলো আসলে খোয়া যায়নি। জনগণের চাহিদা অনুযায়ী কাগুজে নোটের সরবরাহ চালু রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৮ সালে ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এর করা এক প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেনের পরিমাণ বাড়লেও বিশ্ব অর্থনীতি মন্দার কারণে উন্নত অর্থনীতির দেশগুলোতেও নগদ টাকা আদান-প্রদানের প্রবণতা বেড়ে যায়। গত অক্টোবরে পাবলিক একাউন্ট কমিটির সামনে বিবৃতি দেওয়ার সময় ব্যংক অব ইংল্যান্ডের প্রধান কোষাধ্যক্ষ সারাহ জোনস বলেন, লেনদেনের চাইতেও ‘স্টোর অব ভ্যালু’ যাচাইয়ে টাকার ব্যবহার বাড়ছে। ২০০৮ সালে বিশ্ব মন্দার প্রভাবও এক্ষেত্রে কাজ করছে। করোনা মহামারির লকডাউনে নগদ টাকা লেনদেনের প্রভাব কমলেও মানুষের নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে।

গত সেপ্টেম্বরের ন্যাশনাল অডিট অফিসের প্রতিবেদন অনুযায়ী, শুধু জুলাই মাসেই ব্র্রিটেনে ৪ দশমিক ৪ বিলিয়ন কাগুজে নোটের চাহিদা ছিল, যা প্রায় ৭৬ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের সমমূল্যের। ২০ বছর আগে ২০০০ সালে ১ বছরে ব্রিটেনে ১ দশমিক ৫ বিলিয়ন কাগুজে নোট হাতবদল হয়। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের হিসেবে ২০ থেকে ২৪ শতাংশ পর্যন্ত টাকা ডিজিটাল লেনদেনের বিপরীতে জমা আছে। ৫ শতাংশ বাড়িতে মানুষের ব্যক্তিগত লকারে হয়ত জমা আছে। কিন্তু বাকি ৩০ শতাংশ অর্থাৎ ৫০ বিলিয়ন পাউন্ডের হিসাব মেলানো যাচ্ছে না।