ওমান প্রবাসী বাংলাদেশীর লাশ দেশে পাঠাতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সহযোগিতা

408

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ওমান প্রবাসী বাংলাদেশী মৃত কছির মিয়ার লাশ বাংলাদেশে পাঠাতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ সংগঠণের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে ।
জানা যায় ওমান প্রবাসী কছির মিয়ার বাড়ি ছিল কমলগঞ্জ উপজেলার পতন ঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ।দীর্ঘদিন ধরে তিনি সেখানে আন ডকুমেন্টেড অবস্খায় বসবাস করে আসছিলেন ।

গত সপ্তাহে তিনি ওমানে মারা যান । বাংলাদেশে বসবাসরত তাঁর পরিবারের কাছ থেকে লাশ দেশে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয় । লাশ দেশে পাঠানোর জন্য ওমান প্রবাসী বাংলাদেশী ছাড়াও যুক্তরাজ্যের সমাজকর্মীরা এগিয়ে আসেন । ওমানের বাংলাদেশ হাই কমিশন কোন আর্থিক সহযোগিতা করেনি । যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী নজরুল ইসলাম, সৈয়দ সুহেল আহমদ লাশ দেশে পাঠাতে বিভিন্ন ভাবে সাহায্য করেন । বিভিন্নভাবে দেশে বিদেশে চাঁদা সংগ্রহ করা হয় ।কিন্তু আরো ৫০০ পাউণ্ড সাহায্যের জন্য ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের ডাইরেক্টর অব প্রেস কে এম আবুতাহের চৌধুরীর কাছে অনুরোধ করা হয় । গত ১লা নভেম্বর ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের কার্যকরি কমিটির এক সভায় আর্থিক সাহায্যের অনুরোধ জানালে তাৎক্ষণিকভাবে ৫০০ শ’ পাউণ্ড সংগ্রহ করে পরিবারের কাছে পাঠানো হয় ।
যারা এ মহতি কাজে অনুদান দেন তারা হচ্ছেন -ড: হাসনাত এম হোসেন এমবিই ,সৈয়দ নাদির আজিজ দরাজ , মাহিদুর রহমান, ড: ওয়ালি তছর উদ্দিন এমবিই, আ ম ওহিদ আহমদ ,মাহতাব মিয়া , এম এ লতিফ জেপি ও কে এম আবুতাহের চৌধুরী ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কছির মিয়ার লাশ দেশে পৌঁছেনি । কিন্তু তা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে ।