টাওয়ার হ্যামলেটসে ‘আল্ট্রা লো এমিশন জোন’ সম্প্রসারিত হতে বাকী এক বছর

472

ওয়ানবাংলানিউজ: লন্ডনের বাসিন্দারা যাতে বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারেন, তা নিশ্চিত করতে আল্ট্রা লো এমিশন জোন (ইউএলইজেড) টাওয়ার হ্যামলেটস বারায় কার্যকর হতে আর মাত্র এক বছর বাকী। গত সপ্তাহ থেকেই ক্ষণ গণনা শুরু হয়ে গেছে।

প্রতিটি ৫টি গাড়ির মধ্যেই ৪টিই ইউএলইজেড নির্গমন মান (এমিশন স্ট্যান্ডার্ড) পূরণ করতে সক্ষম হয়েছ্। তবে আগামী বছরের অক্টোবর মাসে এটি কার্যকর হওয়ার আগেই পুরনো গাড়ির মালিকদেরকে উপযুক্ত পদক্ষেপ নেয়া দরকার, তা না হলে তাদেরকে চার্জ দিতে হবে। আপনার গাড়িটির এমিশন স্ট্যান্ডার্ড যাচাই করে দেখার জন্য https://tfl.gov.uk/modes/driving/ultra-low-emission-zone/ulez-expansion এই ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে।