টাওয়ার হ্যামলেটসে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার

402

আহসানুল আম্বিয়া শুভন: মাদক কেনাবেচা, সহিংসতা ও অপরাধ এবং সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস পুলিশের নিয়মিত অভিযান ‘অপারেশন কোন্টিনাম’ পরিচালনা করেছে। গত সপ্তাহে এই সাড়াশি অভিযানকালে বারাসহ পূর্ব লন্ডনের বিভিন্ন ঠিকায় ২০টি সার্চ ওয়ারেন্টের আওতায় একযোগে তল্লাশি চালানো হয়। এসময় ১৪ জনকে গ্রেফতার, নগদ ৬ হাজার পাউন্ড এবং ২০০ প্যাকেট ক্লাস এ ড্রাগ বা মাদক জব্ধ করা হয়।

টাওয়ার হ্যামলেটস ও পার্শ্ববর্তী হ্যাকনি বারায় ড্রাগ ডিলিং বা মাদক কেনাবেচা, মাদক ব্যবহার এবং মাদক সংশ্লিষ্ট নানা অপরাধমূলক তৎপরতার ব্যাপারে পাওয়া তথ্য ও রিপোর্টের ভিত্তিতে অপারেশন কোন্টিনাম পরিচালনা করা হয়।