বাংলাদেশের ১০ রানে নেই ৩ উইকেটে

483

খেলাধুলা ডেস্ক: মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। যদিও আশা জাগানিয়া হয়নি। দ্বিতীয় ওভারে গালিতে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারে ফের প্যাট কামিন্সের আঘাত। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন ইমরুল কায়েস। হতাশার এখানেই শেষ নয়। পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি। ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং কন্ডিশন দেখেই শুরুতে এই সিদ্ধান্ত নেন মুশফিক। একই কথা জানিয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথও।
বাংলাদেশ দল:
মুশফিক রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।
অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।