বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশন ইউকের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন : মিল্টন কিংন্স চ্যাম্পিয়ন

602

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হল আন্ত: উপজেলা ফুটবল চ্যাম্পিয়নসীপ। ১৩ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ম্যাবলিগ্রীন ফুটবলগ্রাউন্ডে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে ১০টি দল অংশনেয়।

দুই গ্রুপে বিভক্ত হয়ে দিনব্যাপী খেলা শেষে ফাইনাল খেলা ১-১ গোলে ড্র হলে নর্থ লন্ডনকে পেনাল্টি গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মিল্টনকিংন্স। ৮ এ সাইড ফুটবল টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে খেলোয়াড়রা অংশনেয়। মূলত এই টুর্নামেন্টের মাধ্যমে গ্রেটার সিলেট ফুটবল টুর্নামেন্টের জন্য বিশ্বনাথ উপজেলা টিমের প্লেয়ার বাঁচাই করা হয় বলে জানান আয়োজকরা।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক কয়েছ মিয়ার পরিচালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান, বিএসএ ইউকের সহ সভাপতি দৌলত খান বাবুল, ট্রেজারার কবির চৌধুরী, আনফর আলী, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু প্রমুখ।
সম্পূর্ণ খেলা স্পন্সর করে পূর্ব লন্ডনের ঐতিহাসিক দিলচাঁদ রেস্টুরেন্ট। খেলায় অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে গ্রুপ এ-তে অংশনেয় বিডস এন্ড হার্টস, ইস্ট লন্ডন ২, মিল্টন কিংন্স, সাউথএন্ড, বার্মিংহাম। গ্রুপ বি-তে অংশ নেয় কভেন্টি, ইস্ট লন্ডন ১, লন্ডন এনডাব্লিউ, মিডলসেক্স, বলটন এন্ড কিথলি।