ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে লন্ডনে ইউনাইটেড ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট।
আগামী ৬ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফ্লিড মাঠে দুপুর ১২টায় এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। এতে নটআউট নিয়মে ১০টি ক্লাব অংশ নিচ্ছে। আয়োজকরা জানিয়েছেন ফাইনাল খেলা পরবর্তী তারিখে অনুষ্টিত হবে।
বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও বাংলাদেশের জন্য তার আত্মত্যাগ প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার বিকালে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খান, ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিম, অধিনায়ক জামাল খান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ট্রেজারার সুহেল আহমদসহ অনেকে। আয়োজকরা ফুটবল দেখতে সকল প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন।
https://www.facebook.com/watch/?v=1267578530250331&extid=TQAIwfZIoSkrrd6k
লন্ডনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট রবিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে লন্ডনে ইউনাইটেড ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট।আগামী ৬ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফ্লিড মাঠে দুপুর ১২টায় এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। এতে নটআউট নিয়মে ১০টি ক্লাব অংশ নিচ্ছে। আয়োজকরা জানিয়েছেন ফাইনাল খেলা পরবর্তী তারিখে অনুষ্টিত হবে।
Posted by London Bangla voice on Thursday, 3 September 2020















