ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) আক্রান্ত ১২৯৫ জন: মৃত্যু ৩ জনের

1036
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যু বরণ করেছেন ৩ জন। গতকাল সোমবার ছিলো ২ জন, রবিবার ছিলো ১ জন, শনিবার ছিলো ১২ জন, শুক্রবার ছিলো ৯ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৫০৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯৫ জন। গতকাল সোমবার ছিলো ১৪০৬ জন, রবিবার ছিলো ১৭১৫ জন, শনিবার ছিলো ১১০৮ জন, শুক্রবার ছিলো ১২৭৬ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ১৬৮ জন। (সূত্র বিবিসি)

দ্যা সান জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৯ জন, ওয়েলস ১জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।