আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুঃসংবাদ ভর করেছে ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কাধে। এবার তার কিনডিতে পাথর ধরা পড়েছে। এটি অপসারণে চলতি মাসের যেকোনো সময় তাকে অস্ত্রোপচার করানো লাগতে পারে। খবর বিবিসি ও সিএনএনের।
সিএনএন ব্রাজিলের খবরে বলা হয়েছে, আলট্রাসাউন্ড টেস্টে করার পর চিকিৎসকেরা জানিয়েছে বলসোনারোর কিনডিতে পাথর রয়েছে এবং সেটা শিমের দানার চেয়ে কিছুটা বড়। ক্যাথেটার ছাড়াই এটি অপসারণ করা যাবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি ব্রাজিলের প্রেসিডেন্ট অফিস।















