দৃষ্টি জুড়ে গেল লন্ডনের সাংবাদিকদের সাগর ভ্রমনে

1045

হেফাজুল করিম রকিব: অসাধারণ এক আনন্দ ভ্রমন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে, সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সে যেন অন্যরকম অনুভূতি । বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকার কারণে বাংলাদেশ থাকার সময় প্রত্যেক বছর কক্সবাজার যাওয়ার সুযোগ হত । সেই ছোটখাল থেকেই সাগরের প্রেমে পড়েছি। আজও সেই প্রেমে যেন আমি অক্লান্ত । সাগর সব সময় আমাকে মুগ্ধ করে ।

সাগর পাশে গেলে মনে হয়, মনটাকে আরো বড় করা উচিত। তখন আমি আরো বেশি প্রেরণা পায় । তাই যখন কেউ আমাকে সাগর দেখতে যাওয়ার কথা বলে চোখঁ বন্ধ করে রাজি হয়ে যায় । তাই যুক্তরাজ্যে আসার পর থেকে যখনই সুযোগ পেয়েছি সাগর পাড়ে ছুটে গিয়েছি । এবার সাগর দেখার আয়োজন করে বিলেতের সংবাদকর্মীদের প্রাণের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব । ভ্রমনের প্রেস ক্লাবের এত বড় আয়োজন আর কখনো হয় নাই, আমি যতটুকু জানি ।

এবার সেই রকমটা একটা আয়োজন করলো ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারি মোহাম্মদ জোবায়ের, অর্থ সম্পাদক আ স ম মাসুম কমিটি । যা স্মরণীয় হয়ে থাকবে ক্লাবের সদস্যদের হৃদয় জুড়ে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের জন্য তিনটা বাসের ব্যবস্থা করা হয় । ইস্ট লন্ডন মসজিদের সামনে থেকে তিনটা গাড়ি সকাল ১০টা রওনা দেয়া হয় মারগেট বিচের উদ্দেশ্যে । তবে গাড়ি ছাড়ার আগে একটা বিষয় খুব মজা করা হয়, তাহলো গাড়ির নাম্বার । এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার । দুই নাম্বারকে গাড়িকে নিয়ে সবাই মনের মতো মজা নেয় ।

গাড়ির ছাড়ার পর থেকে প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাহবুব রহমান, তাইছির মুহামুদ, রেজোয়ান মারুফ, আব্দুল কাদির মুরাদ, আকরাম হোসেন,ব্যারিস্টার তারেক চৌধুরী, রেজাউল করিম মৃধা, রুপি আমীন, মুনিরা পারভীন, অাহাদ চৌধুরী বাবু, তবারকুল ইসলাম, গাড়ির মাইক নিয়ে ক্লাবের সদস্যের মাতিয়ে রাখে গান, কৌতুক, কবিতা,গল্পের মাধ্যমে । তবে তিনটি গাড়িতেই ক্লাবের প্রতিটি সদস্যে কিছু না কিছু করে নিজের প্রতিভার প্রকাশ করার চেষ্টা করেছেন। তিনটি গাড়িতে এতো হাসি আনন্দে মাতোয়ারা দেখে কারো বুঝার উপায় ছিল না, আমরা লন্ডনের মারগেট বিচে যাচ্ছে নাকি কক্সবাজার বিচে যাচ্ছি। মাঝখানে সকালের নাস্তার জন্য বিরতি দেয়া হয় । সবাই দাড়িয়ে দাড়িয়ে মজাকরে সকালের নাস্তা শেষ করলাম, এ যেন অন্যরকম পরিবেশ । অনেকেই মোবাইলে লাইভ করেন গাড়িতে মজার আনন্দগুলো । এলবি২৪ সারাক্ষন লাইভে ব্যস্ত রেখেছেন ক্লাবের সদস্যদের । মারগেট বিচের কাছাকাছি সময় রুপি আমীনের গলার সুরে সবার কানে ভেসে আসল – ঝিনুক ফোঁটা সাগর বেলায়, আমার ইচ্ছে করে।আমি মন ভেজাব ঢেউয়ের মেলায়,তোমার হাতটি ধরে।আকাশ থেকে ফেলবে ছায়া,মেঘে ভেসে যাওয়া, শুনব দু’জন কি বলে যায়, উদাস দক্ষিণ হাওয়া।

সেই গান শুনতে শুনতে সাগরে পারে পৌছে গেলাম । পৌছে গাড়ি থেকে নামার পর সভাপতি সৈয়দ নাহাশ পাশা বিভিন্ন দিক নিদের্শনা দিলেন । এরপর ছুটে গেলাম সাগরে পারে । তারপর শুরু হলো যার যার মতো নিজেকে আনন্দে ডুবে নেয়া । অনেকে নৌকার মতো সাগরের বুকে নিজেকে ভাসিয়ে দিতে । আবার অনেকে নানা ভঙ্গিতে ফ্রেমে স্মৃতি ধরে রাখতে ছবি ব্যস্ত হয়ে পড়ে। কেউবা ফুটবল, কেউবা দৌড়, কেউবা হাঁটাহাঁটিতে আর কেউবা ডিবিসি যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ ইমরানের মতো সাগর পাড়ে বালিতে শুয়ে থাকা । প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি কে পানিতে নামাতে আপ্রাণ চেষ্টা করা । মাছ যেমন পানি পাওয়ার দিশেহারা হয়ে যায়, তেমিন পৃথিবীর বিশ্বের দীর্ঘতম আস্ত সুবর্ণ বালুকাময় সমুদ্র সৈকতময় দেশের মানুষগুলোও ঝাপিয়ে পরে সাগরের নোনা পানিতে । ক্লাবের সদস্যের অংশগ্রহনে চলে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি ।

এরপর শুরু হাড়ি ভাঙ্গা । হাড়ি ভাঙ্গাটা প্রতিযোগিতাটা ছিল সত্যি অন্যরকম । সভাপতি ডাকে মধ্যাহ্নভোজ অংশ নেয় । মধ্যাহ্নভোজ শেষে ফটোশেসন ডু মারে সবাই । এরপর শুরু হয় বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হয় । হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতাতায় বিজয়ী হয় এসএটিভি ইউরোপের ফিরোজ আহমদ বিপুল । রাফেল ড্র এর প্রথম পুরুস্কার উঠে চ্যানেল এস এর নিউজ প্রেজেন্টার, আবৃত্তিকার মুনীরা পারভীন এর হাতে।

২য় পুরুস্কার উঠে ওয়ান বাংলার রিপোর্টার আবুল কালামের ছেলের হাতে আর ৩য় পুরুস্কার উঠে সুরমা সম্পাদক, কবি আহমদ ময়েজের ছেলের হাতে। পুরস্কার হিসাবে ছিল লাউ,আলু,বেগুন, কাঁচামরিচ এইসব। যা দেখে বিজয়ীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে । আনন্দদায়ক এত সুন্দর আয়োজনের পেছনে একটি আয়োজক কমিটি ছিল । তাদের মধ্যে তাওহিদ, সোবাহান, আবদুল কাইয়ুম, ইব্রাহিম খলিল সক্রিয় ছিল ক্লাবের সদস্যের মন জয়ে । অনেকে সাগরের ছোঁয়া ছাড়তে না চাইলেও ক্লাবের ৬টার দিক নিদের্শনা মেনে রওনা দিতে হয় । আবার শুরু হয় তিনটি বাসে বাধ ভাঙ্গা আনন্দ আড্ডা ।

আসার সময় কেউবা আর কেউবা মাতাল আনন্দে অংশগ্রহনে মাতিয়ে তোলে । বাস যখন পূর্ব লন্ডনের কাছাকাছি আসতে থাকে তখন মুনিরা পারভিনের গান, এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলোতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলোতো