ব্রিটেনে ট্রেনের ভাড়া বৃদ্ধি

2280

মো: রেজাউল করিম মৃধা: করোনাভাইরস মহামারির মাঝেই ট্রেনের ভাড়া শত করা ১.৬ পারসেন্ট বৃদ্ধি করলো বৃটিশ সরকার। এছাড়া ব্রাইটন টু লন্ডন পূর্বের ভাড়ার সাথে যোগ হয়েছে ৫.০৬ পাউন্ড । বারুইন ফার্নেস টু প্রেস্টনে যোগ হয়েছে ৪.৩৫ পাউন্ড এবং এ্যাডিনবারা টু গ্লাসগো যোগ হয়েছে ৪.২৬ পাউন্ড।

যদিও প্রতি বছরের জানুয়ারি মাসে ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়ে থাকে কিন্তু এবছর জানুয়ারি মাসে ভাড়া বৃদ্ধি করা হয়েছিলো ২.৮ তবে গত বছর ২০১৯ সালের জানুয়ারীতে ট্রেনের ভাড়া বৃদ্ধি পেয় ছিলো ২.৭ পারসেন্ট।

ব্রিটেন, স্কটল্যান্ড এবং ওয়েলস সম্মিলিত ভাবেই সিদ্ধান্ত নিয়ে ট্রেনের ভাড়া বৃদ্ধি করে। তিন দেশের সরকার মনে করে করোনাভাইরস মহামারির কারনে ট্রেনের যাত্রী আশংকা জনক ভাবে কমে গেছে। সরকার পাবলিক ফান্ড থেকে ভর্তুকী দিয়ে যাচ্ছে। এই ভাড়া বৃদ্ধির ফলে হয়তো কিছুটা রিকভেরী হবে।

রেলের সিইও আন্থনী স্মিথ বলেন, “গত ছয় মাস ধরেই ট্রেনের যাত্রী একেবারেই কমে গেছে। এ জন্য রেল বেশ ক্ষতির মুখে পরেছে,”। রেল মিনিস্টার ক্রীস হেথন হারিস বলেন,” গত চার বছরের মধ্যে এ বছর বছরের মাঝ খানে বাধ্য হয়েই ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হলো তারপরও সরকার রেল কে ভর্তুকী দিয়ে যাচ্ছে।

নিয়মিত যাত্রী রাইন পেইয়ে বলেন”, আমার বাৎসরিক টিকিট কিন্তু এ বছর আমি করোনাভাইরসের কারনে যাতায়াত করি নাই আমি বার বার টাকা রিফান্ড চেয়ে ও টিকিটের টাকা ফেরত পাচ্ছি না। তিনি আরো বলেন আমার মত অনেকেই আছেন যারা বাৎসরির টিকিট করেছেন কিন্তু যাতায়াত করেন নাই তাদের টাকা কি সরকার আদো ফেরত পাবেন?

পৃথক সংবাদ: