ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু ৩ জনের: আক্রান্ত ১০১২ জন

899

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে শনিবার ৫ম দিনের মত ১০০০ হাজার জনের বেশি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০১২ জন। আর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৩ জন। এদিকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত,স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ করোনায় মৃত্যু বরণ করেননি।

এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যু বরণ করেছেন ৩ জন। গতকাল শুক্রবার ছিলো ১১ জন, বৃহস্পতিবার ছিলো ১৮ জন, বুধবার ছিলো ৭৭ জন, মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৩৬১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১২ জন। গত শুক্রবার ছিলো ১৪৪১ জন, বৃহস্পতিবার ছিলো ১১২৯ জন, বুধবার আক্রান্ত হয়েছে ১০০৯ জন। এর আগের মঙ্গলবার ছিলো ১১৪৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৩৭৯ জন। (সূত্র দ্যা সান)

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২ জন, ওয়েলসে ১জন, উত্তর আয়ারল্যান্ডে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

পৃথক সংবাদ