ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের লিভারপুলের মারসিসাইড এলাকার তিনটি ঘরে মাদক বিরোধী অভিযান চালিয়ে নগত ৫শ ৩০হাজার পাউন্ড ও ১২ কেজি পরিমান হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পুলিশের অভিযানে স্থানীয় সেন্ট হেলেন্সের থাটো হিথ থেকে ১২ কেজি হেরোইন যার মূল্য প্রায় ১.২ মিলিয়ন পাউন্ড এবং ৫শ হাজার পাউন্ড নগদ টাকা উদ্ধার করে। পরে হাইটন এলাকার একটি গাড়ী থেকে আরো ৩০হাজার পাউন্ড উদ্ধার করে পুলিশ।
এসবের সাথে জড়িত থাকার সন্দেহে ৫২ ও ৫৬ বছর বয়সী দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।















