ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ‘দেওকলস হাই স্কুল এন্ড কলেজে’র সদ্য প্রয়াত প্রিন্সিপাল আব্দুল মুকিত স্মরনে স্কুলের সাবেক ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে এক নাগরিক শোক সভা গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাবেক ছাত্র, এলাকাবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।
সভায় বক্তারা মরহুম আব্দুল মুকিতকে একজন আদর্শ শিক্ষক হিসেবে উল্লেখ্য করে বলেন, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি ভালো চাকুরি না করে এলাকার শিক্ষা বিস্তারে আজীবন কাজ করে গেছেন। বক্তারা স্কুলের নতুন কোন ভবন তার নামে নির্মানের দাবী করেন।
কমিউনিটি নেতা রেনু খান এর সভাপতিত্বে ও আজম খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সভায় স্বাগত বক্তব্য রাখেন আফজল খান, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বাসির খান, আব্দুল গাফ্ফার, নেছার আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছির খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসার নূরুল ইসলাম, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি একে এম সেলিম, সহ সভাপতি শেখ তাহির উল্লা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, কমিউনিটি নেতা শাহনুর আহমদ খান প্রমুখ।
আলোচনা সভায় প্রফেসার নুরুল ইসলাম তার বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মুকিদের স্মৃতি রক্ষার্থে বিদ্যালয়ের কোন ভবনের নাম করনের প্রস্তাব করেন এবং তার সন্তানদের লেখা পড়া ও ভবিষ্যতের জন্য ফান্ড রেইজ করার প্রস্তাব করেন।
টাওয়ার হ্যামলেটসের স্পীকার মো: আয়াস মিয়া তার বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মুকিতকে এ অঞ্চলে শিক্ষা ধরদী মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে তাদের লেখা পড়ার খুঝ খবর রাখতেন এবং শিক্ষার্থীদের মা-বাবাকে সন্তানদের লেখা পড়ার জন্য উৎসাহ করতেন।
সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী, মাস্টার আমির উদ্দিন, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, কমিউনিটি নেতা হাজী এম ওয়াহিদ, ফারুক মিয়া, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, আলী আহমদ, মিজানুর রহমান খান, খালিছুর রহমান, কবি নজরুল ইসলাম, এল আলী,মানিক খান, মুকিত খান, রেজওয়ান খান, সালিক আলী, শাকিল আলী, এম এ গফ্ফার, শেখ সামাদ আহমদ, আব্দুল মুনিম, আসাদুর রহমান, নেছার আলী, আঙ্গুর আলী, মাসুদ আলী, আনা মিয়া, আব্দুর রহিম, আব্দুল মালিক, সফিক আলী, শাফিক মিয়া, লিয়াকত খান, রুহুল আমিন, ফারুক আলী, সেলিম আহমদ, নিজাম উ্িদদন, আব্দুল জালাল, গিয়াস উদ্দিন, আব্দুল কাদির গনি, ইসহাক মিয়া, মজাহিদ আহমদ, কামাল উদ্দিন, এনামুল হক, তুহিন আহমদ, সাদেক আলী, আশরাফ চৌধুরী, আতাউর রহমান, সুমন মিয়া, আনহার মিয়া, সৈয়দ মনঞ্জুর আলী, সৈয়দ মশাহিদ আলী, মিজান, নূরুল ইসলাম, সুহেল মিয়া, নূর আলী, জুবায়ের খান, ইরন আলী, হাফিজুল ইসলাম খান প্রমুখ।
সভার শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহ রেদওয়ান আহমদ।















