ওয়ানবাংলানিউজ: বহুজাতিক ব্রিটেনে করানো ভাইরাসে মৃত্যুবরণকারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড। খবর বিবিসির। এই রিপোর্টে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য মানুষের বয়সকে বড় কারন হিসেবে উল্লেখ করা হয়। রিপোর্টে মহিলাদের চেয়ে পুরুষদের মৃত্যু বেশি হয়েছে বলে জানানো হয়।
রিপোর্টে বলা হয়েছে করোনাভাইরাসে বাংলাদেশী সম্প্রদায়ের মৃত্যুর ঝুকি সবচাইতে বেশি। সাদা ব্রিটিশ জাতিগগোষ্ঠার তুলনায় তা দ্বিগুন।
অন্যান্য সম্প্রদায়ের মধ্যে এশিয়ান কমিউনিটির মৃত্যুর ঝুঁিক বেশি, এছাড়া ক্যারাবিয়ান ও ব্লাক কমিউনিটির মানুষের মৃত্যুর ঝুকি বেশি সাদা ব্রিটিশদের তুলনা।
৮৯ পৃষ্টার রিপোর্টে বলা হয়েছে ১৩ মে পর্যন্ত ১৮২জন ব্রিটিশ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ থেকে ৬৪ বছর বয়সী ৫৯ জনের মৃত্যু হয়েছে। আর ৬৪ বছরের বেশি বয়সী ১২২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০৮ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লন্ডনে।
এদিকে অন্যান্য কমিউনিটির মধ্যে চাইনিস ৯২জন, ভারতীয় ৭৪৬জন, পাকিস্তানী ৪৮৩জন, আফ্রিকান ৪৩০জন, ক্যারাবিয়ান ৭১৩জন, অন্যান্য এশিয়ান কমিউনিটির ৪১২জন মৃত্যু বরণ করেছেন।















