স্কটল্যান্ডে লকডাউন শিথিলের সিদ্ধান্ত বৃহস্পতিবার

721

ওয়ানবাংলানিউজ: গ্রেট ব্রিটেনের অন্যতম অংশ স্কটল্যান্ডের প্রধানন্ত্রী নিকোলা স্টারজন জানিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করতে যাচ্ছে তার সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী বৃহস্পতিবার।
এটি স্কটল্যান্ডের লকডাউন থেকে বের হয়ে আসার ৪ ধাপের প্রথম ধাপ হবে। নিকোলা স্টারজন জানিয়েছেন এই ঘোষণায় লোকজন বাইরে কাজ কর্মের অনুমতি থাকবে। একই সাথে কিভাবে নিরাপদে গণপরিবহন চলাচল করা যায় তারও একটি রূপরেখা প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার। তবে আজ তিনি এটিও বলেছেন আপাতত লোকজনকে ঘরেই থাকতে হবে।
এদিকে স্কটল্যান্ডে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
ভিন্ন সংবাদ