করোনা: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ৫৪৫ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ২৪১২ জন

2404
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে, তবে কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল সোমবার ছিলো ১৬০ জন, রবিবার ছিলো ১৭০জন, শনিবার ছিলো ৪৬৮জন। মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৩৪১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪১২ জন। গতকাল সোমবার বলা হয়েছিলো ২৬৮৪জন, রবিবার বলা হয়েছিলো ৩১৪২ জন, শনিবার বলা হয়েছিলো ৩৪৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৪৮ হাজার ৮১৮ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৭৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২৯ জন, ওয়েলসে ১৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৭ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।