ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে পরিসংখ্যান অনুসারে, ইংল্যান্ড এবং ওয়েলসের কেয়ার হোমে করোনভাইরাসে প্রায় ১১,৬০০ মানুষ মারা গেছেন । সূত্র: বিবিসি।
তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মৃত্যুর সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে।
গত ৮ই মে‘র সপ্তাহে কেয়ার হোমগুলিতে করোনভাইরাসের ১৯৪০ জন মারা গিয়েছিল। যা আগের সপ্তাহে ২,৮০০ এর চেয়ে কম।
জাতীয় পরিসংখ্যা অফিস জানিয়েছে ইতোমধ্যে, স্কটল্যান্ড ও উত্তর আয়াল্যান্ডেও কেয়ার হোমে মৃত্যুর সংখ্যা কমে এসেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে প্রায় ১৪৪০০ জন কেয়ার হোমে মারা গেছেন। যার এক তৃতীয়াংশ করোনা ভাইরাসের সাথে যুক্ত ছিলো।















