ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) আরও ৪৯৪ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৩২৪২ জন

1665
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায়(বুধবার) ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ৬৬৭ জন। মোট মৃতের সংখ্যা ৩৩ হাজার ১৮৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৪২জন। গতকাল মঙ্গলবার বলা হয়েছিলো এর আগের ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৩৪০৩ সোমবার বলা হয়েছিলো এর আগে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৩৮৭৭ জন। রবিবার বলা হয়েছিলো ৩৯২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ২৯ হাজার ৭০৫ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২৪৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬১, ওয়েলসে২২ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।