ফুড স্পন্সর বাংলা টাউন রেস্টুরেন্ট এসোসিয়েশন এবং জান্নাহ ফিস এন্ড মিট
এম এ জামান: মহামারী করোনাভাইরাসের চরম প্রতিকূল সময়ে বারার নীডি ও ভলনারেবল মানুষের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন লন্ডন বারা অব টাওয়ারস এর নির্বাচিত সকল জনপ্রতিনিধি। তারা পবিত্র রামাদ্বান উপলক্ষে চালিয়ে যাচ্ছেন “টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার ২০২০” কর্মসূচি। জনপ্রতিনিধিদের এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে এসেছেন কমিউনিটির কিছুসংখ্যক ব্যবসায়ী ও ভলন্টিয়ার। তারা জাতীয় সংকটে মানবতার পাশে দাঁড়াতে আতংক উপেক্ষা করে এনএইচএস এর স্বাস্থ্যবিধি মেনে কমিউনিটির ভলনোরেবল মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার।
“টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার ২০২০” কর্মসূচির আওতায় টাওয়ার হ্যামলেটস এর স্পিটাফিল্ড এন্ড বাংলা টাউন ও উইভার্স ওয়ার্ডের প্রায় চার শত মানুষের ঘরে গরম ইফতারি বিতরন করা হয়। ধারাবাহিক ইফতার বিতরণীর দ্বিতীয় দিনের ফুড স্পন্সর ছিলো বাংলা টাউন রেস্টুরেন্ট এসোসিয়েশন এবং জান্নাহ ফিস এন্ড মিট।
এ উপলক্ষ্যে গত ৩রা মে রবিবার বিকাল ৫টায় ইফতার বিতরণী পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। ব্রিক লেনের মাসালা রেস্টুরেন্টে কাউন্সিলার সাদ চৌধুরী ও কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই এর যৌথ সঞ্চালনায এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র কাউন্সিলার আসমা বেগম , ডেপুটি স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন , বাংলা টাউন রেস্টুরেন্ট এসোসিয়েশনের চেয়ার গুলজার খান , জান্নাহ ফিস ও মিট বাজারের শফিক আহমদ । উপস্হিত ছিলেন কাউন্সিলর সাবিনা আক্তার , কাউন্সিলার তারিক খান, কাউন্সিলার কবি শাহ সোহেল আমিন, কাউন্সিলার এহতেশামুল হক, কাউন্সিলার আসমা ইসলাম , কাউন্সিলার ফারুক আহমেদ, কাউন্সিলার লিমা কোরেশী, আমির হোসেন, লিন্ডা, জনাথন, নজরুল আমিন ও নজরুল ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে স্বেচ্ছাসেবকদের হাতে ফুড প্যাক তুলে দেন মেয়র জন বিগস ও কাউন্সিলার সাদ চৌধুরী। স্পিটাফিল্ড এন্ড বাংলা টাউন ও উইভার্স ওয়ার্ডের সকল ধর্মের প্রায় ভলনারেবলদের ঘরে ঘরে গরম ইফতারি পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা।















