রিপাবলিকান লবিস্ট নিয়োগ করেছে পাকিস্তান

565

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য রিপাবলিকান দলের একজন লবিষ্ট নিয়োগ করেছে পাকিস্তান। বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারি নিয়ে বিপর্যস্ত অবস্থায় আছে, করোনা পরবর্তী পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে চারদিক আতঙ্ক। তখন রিপাবলিকান দলের স্টিফেন পাইনে’কে লবিষ্ট হিসেবে নিয়োগ করেছে ইমরান খানের সরকার। উদ্দেশ্য পাকিস্তানের কূটনৈতিক লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা পাওয়া। অনরাইন ইন্ডিয়া টুডে এ খবর দিয়েছে। এতে বলা হয়, লবিস্ট নিয়োগের ডকুমেন্ট দেখতে পেয়েছে ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে, করোনা মহামারি পরবর্তী বিশ্বে চীনের প্রভাব দুর্বল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিচ্ছে পাকিস্তান।

লবিস্ট নিয়োগের ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন হাউজটটন ভিত্তিক লবিস্ট স্টিফেন পাইনে এবং যুক্তরাষ্ট্রে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূম আসাদ মাজিদ খান। ১৫ই এপ্রিল স্বাক্ষর হয়েছে এই চুক্তি।