যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি এক তৃতীয়াংশ করোনারোগী মারা গেছেন: গবেষণা

2039

ওয়ানবাংলানিউজ ডেস্ক: যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি হওয়া এক তৃতীয়াংশ করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব লিভারপুলের গবেষকরা। তারা বলছেন, দেশটির দেড় শতাধিক হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠা এবং মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এ গবেষণার ফল প্রাকাশ করা হয়।

বিবিসি জানিয়েছে ইউনিভার্সিটি অব লিভারপুলের এই গবেষণা প্রতিবেদন বুধবার প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হওয়ার পর যারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের এক তৃতীয়াংশ হাসপাতালেই মারা গেছেন। অর্ধেকের কম রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ও বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।

গবেষক দলের প্রধান অধ্যাপক ক্যালাম সেম্পল বলেছেন, হাসপাতালে মৃত্যুর এই হার ইবোলা মহামারীর সময়ের মতোই। তার দাবি, ইবোলা মহামারীর সময় হাসপাতালে ভর্তি প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ রোগী মারা গিয়েছিলেন।

অধ্যাপক ক্যালাম বলেন, মানুষের এটা শোনা দরকার…এটা অবিশ্বাস্য রকমের একটি বিপজ্জনক ব্যাধি।

ইউনিভার্সিটি অব লিভারপুলের গবেষকরা যুক্তরাজ্যের ১৬৬টি হাসপাতালের প্রায় ১৭ হাজার করোনা রোগীকে নমুনা হিসেবে নিয়ে বিশাল এই গবেষণা পরিচালনা করেছেন। তারা বলেছেন, স্থুলতা এবং বয়স এই রোগে মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে তোলে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৪৫ জন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ হাজার ৬৭৮ জন।

ব্রিটেনে ফ্রন্ট-লাইন স্বাস্থ্যকর্মীদের জন্য ইমেগ্রেশন আপডেট

ব্রিটেনে ফ্রন্ট-লাইন স্বাস্থ্যকর্মীদের মধ্যে ডাক্তার, নার্স, মিডওয়াইফ, রেডিওগ্রাফার, স্যোশাল ওয়ার্কার, ফার্মাসিস্ট যাদের ভিসার মেয়াদ ১লা অক্টোবরের পূর্বে শেষ হবে তাদের ও তাদের পরিবারের সদস্যদের ১বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। একই সাথে যদি কোন ফ্রন্ট লাইন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয় তাদের পরিবারের সদস্যদের ইন্ডিপিনিট লিভ টু রিমেইন দেয়া হবে। বিস্তারিত দেখুন ইমিগ্রেশন কনসালটেন্ট মোহাম্মদ হামিদ এর ভিডিও থেকে

Posted by London Bangla voice on Wednesday, 29 April 2020