মো: কাওছার :যুক্তরাজ্যর লিডসের নিজ ঘর থেকে গত ২৬শে এপ্রিল রোববার ১৬ বছর বয়সী রওয়ান হুসেন নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এশিয়ান বংশদ্ভুত রওয়ান প্রায় ৪ ফুট ৯ইঞ্চি লম্বা, কোঁকড়ানো বাদামী চুল ও হালকা গড়নের। স্থানীয় পুলিশ জানিয়েছে, সিসিটিভির রেকর্ড অনুযায়ী লিডসে নিজের বাসা থেকে নিখোঁজ হওয়া কিশোরী বার্মিহাম হয়ে অক্সফোর্ডের ট্রেনে উঠেছিল। রওয়ান হুসেনকে সর্বশেষ রবিবার সকালে চ্যাপেল অ্যালর্টানের নিজের বাড়িতে দেখা গিয়েছিল।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ আসলে পুলিশ তার সন্ধানে তার নিকটস্থ গ্লেডো ভ্যালি উডস অনুসন্ধান করছে এবং অত্র এলাকা নজরে রাখছে।

ডিট ইন্সপেক্টর রিচার্ড হোমস বলেছেন, আমরা রাওয়ানের কল্যানের জন্য খুব উদ্বিগ্ন রয়েছি এবং জরুরি ভিত্তিতে তাঁকে খুঁজে বের করতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অনুসন্ধানে এখনো দেখা যাচ্ছে যে কিশোরী লিডস থেকে বার্মিহাম হয়ে অক্সফোর্ডের উদ্দেশ্যে রেলপথে ট্রেন ভ্রমণ করেছিলেন। স্থানীয় পুলিশ বলেছেন, অত্র এলাকায় আশপাশ সাধারন মানুষকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচিছ। আমরা জানতে আগ্রহী যে সে নিরাপদে আছেন কিনা।
রওয়ান হুসেনের পরিবারকে সব ধরনের সমর্থন অব্যাহত রাখছে স্থানীয় পুলিশ। সুত্র : বিবিসি















