ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের টানা তিন দিন কমে আসার পর আবারো এক লাফে প্রায় দ্বিগুন সংখ্যক মানুষ দু:খজনকভাবে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার বেলা ৪টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। এর আগে গত সোমবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছিলো ৪৪৯ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৭৩৩৭ জন।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩০১ জন । গতকাল সোমবার ছিলো ৪৬৭৬ জন। গত রবিবার ছিলো ৫৮৫০জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ২৯হাজার ৪৪ জন।
স্কাই নিউজে দেখা যায় গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৭৮ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭০, ওয়েলসে ২৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর আসেনি জন। মোট হিসেব করলে দেখা যায় ৮৭৩ জনের মৃত্যু হয়েছে।
ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গত সোমবার মৃত্যু হয়েছে ৪৪৯জন, রবিবার মৃত্যু হয়েছিল ৫৯৬ জনের, শনিবার মৃত্যু হয়েছিলো ৮৮৮জন, শুক্রবার ৮৪৭ জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৭৩৩৭ জন।















