করোনায় যুক্তরাজ্য প্রবাসী রউফুল ইসলামের ইন্তেকাল

1879

ওয়ানবাংলানিউজ: বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভূমিদাতা, ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান । বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র প্রাক্তন সভাপতি, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা আলহাজ্ব রউফুল ইসলাম বিশিষ্ট  কমিউনিটি নেতা রউফুল ইসলাম আর নেই।

 প্রাণঘাতী কোভিড-১৯ এ দীর্ঘ ১৬ দিন যুদ্ধ করে  ১৭ এপ্রিল লন্ডন সময় রাত ১০ টায় কুইন্স হাসপাতালে  ইন্তেকাল করেন।  ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুম রউফুল ইসলাম একজন সজ্জন,পরোপকারী ও দক্ষ সংগঠক হিসাবে যুক্তরাজ্যে কমিউনিটিতে পরিচিত ছিলেন।

তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে।