এম এ জামান, লন্ডন: মহামারী করোনাভাইরাসের হানায় লন্ড ভন্ড পৃথিব, সব ক্ষমতাশীল দাবীদার রাস্ট্র সমুহ ধরাশায়ী। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবাই করোনাভাইরাসের ভয়ে সেলফ কোয়ারেন্টিনে। কেউ এই ভাইরাসে জর্জরিত হয়ে মুক্তি পাচ্ছে আবার কেউবা চুড়ান্ত গন্তব্য পরপারের বাসিন্দা হচ্ছেন। করোনা শহীদের এই তালিকায় যুক্ত হল ইউরোপ তাবলিগ জামায়াতের আমির ইন্জিনিয়ার আব্দুল মুকিতের নাম। দ্বীনের মহান এই খাদেম গত ১১ এপ্রিল শনিবার ভোরে ডিউজবাড়ী হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সিলেটের কৃতি সন্তান ইন্জিনিয়ার আব্দুল মুকিত লন্ডনে আসেন সত্তোরের দশকের শুরুতে। তাবলিগে দ্বীনের খেদমতের পাশাপাশি তিনি এ্যারোনটিক্যাল ইন্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
ইন্জিনিয়ার আব্দুল মুকিত মাওলানা ইউসুফ কান্দালভীর হাত ধরে তাবলিগ জামায়াতে আসেন এবং আমৃত্যু দ্বীনের খেদমত করে গেছেন। তিনি এনফিল্ডের মসজিদে জালালিয়া প্রতিষ্ঠা সহ বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠায় অবদান রাখেন। তাছাড়া আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে দাওয়াতে ঈমানের কাজে বহুবার সফর করেছেন। তার মৃত্যুতে ইউরোপ, আমেরিকা ও ইউকের মুসলিম কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সোস্যাল মিডিয়া জোড়ে রয়েছে মরহুমের জন্য শোক ও দোয়া।















