ব্রিটিশ পাসপোর্ট অফিসের কর্মীদের কাজে ফিরে যেতে বলা হচ্ছে: কর্মীদের মধ্যে অসন্তোষ

2538

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ পাসপোর্ট অফিসের কর্মীদের কাজে ফিরে যাওয়ার নিদের্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে কাজে ফিরে যাওয়া নিয়ে অসন্তোষের সৃস্টি হয়েছে কর্মীদের মধ্যে।

তারা মনে করছেন এর ফলে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পাড়বে। চলমান করোনাভাইরাস সংকট সত্ত্বেও অনেনকে আগামী সাপ্তাহ থেকেই কাজে ফিরে যেতে বলা হয়েছে। খবর বিবিসির।
বিবিসি জানতে পেরেছে হোম অফিসের এক বৈজ্ঞানিক উপদেস্টা কর্মীদের বলেছেন, শেষ পর্যন্ত ব্রিটেনের ৮০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হবেন। কাজেই এটি নিয়ে লুকানোর কিছু নেই।
হোম অফিস জানিয়েছে পাসপোর্ট অফিসগুলো ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেছে।

ব্রিটেনজুড়ে যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেলফাস্ট, ডারহাম, গ্লাসগো, নিভারপুল, লন্ডন, নিউপোর্ট এবং পিটারবরাতে।

মঙ্গলবার পাসপোর্ট অফিস (এইচএমপিও)এর কর্মকর্তা মের্টল লয়েড বলেছেন, সরকারী স্বাস্থ্য নির্দেশিকার অর্থ এই নয় যে কর্মীদের ‘গুরুতর সেবা প্রদানের পরিবর্তে ঘরে বসে থাকতে হবে।
পাবলিক এন্ড কর্মাশিয়াল সার্ভিস ইউনিয়ন সূত্র জানিয়েছে ২০০০ কর্মীদের থেকে ৫০০ কর্মীকে যেকোন সময় কাজে ফিরে যেতে বলা হবে।
তবে কযেক ডজন কর্মী বার্তা পাঠিয়েছেন তারা কাজে ফিরে আসার বিষয়ে গভীর চিন্তিত।

একজন কর্মী লিখেছেন: আপনাদের কার্যকলাপ মানুষকে হত্যা করবে। আর আরেকজন লিখেছেন যদি কাজে গিয়ে আমি ও আমার পরিবারের কিছু হয় তাহলে আমি এইচএমপিও এবং হোম অফিসের বিরুদ্ধে মামলা করব।