ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে বিপর্যস্ত লন্ডনাররা স্ব ইচ্ছায় ঘরে বন্দী। ইমার্জেন্সি সার্ভিস, এনএইচএস স্টাফ এবং কী-ওয়ার্কার ছাড়া কেউই বাহিরে বেরুচ্ছেন না। সবাই নিজের ও অপরের নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক। এই লকডাউনে রয়েল লন্ডন হসপিটালের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানাতে শতাধিক প্যাকেট খাবার নিয়ে হাজির হয়েছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন ও তার সহকর্মী গণ।
১লা এপ্রিল বুধবার বেলা ৩ টায় প্রথমে রয়েল লন্ডন হসপিটালের স্টাফদের জন্য খাবার সরবরাহ করেন। পরে ব্যানক্রফট এস্টেট ও মাইল্যান্ড এলাকায় অর্ধ শতাধিক সিনিয়র সিটিজেনের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোজ খবর নেন এবং খাবার সরবাহ করেন। এসময় ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব সাথে ছিলেন প্রাইড অব এশিয়ার কর্ণধার বিশিষ্ঠ ব্যবসায়ী সেলিম আহমদ, কাউন্সিলার তারেক খাঁন ও কাউন্সিলার কবি শাহ সোহেল আমিন।















