নবজাতকের নাম যখন ‘করোনা’

501

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তোই বলে থেমে নেই জন্ম। ভারতের সম্প্রতি জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখা হয়েছে ‘করোনা’।এটি ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুর এলাকার ঘটনা।

ভারতে গত মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে শুরু হয়েছে লকডাউন। এর মাত্র কয়েক ঘণ্টা আগে গোরক্ষপুর জেলার সোগাহুরা গ্রামের এক নারীর প্রসব যন্ত্রণা ওঠে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে গোরক্ষপুর শহরের মহিলা হাসপাতালে ভর্তি করেন।

ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। তারপর ওই পরিবারের লোকজন ওই সদ্যোজাতের নাম রাখেন ‘করোনা’।

এর আগেও অবশ্য এমন নাম রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিডরের সময়ও এক শিশুর নাম রাখা হয়েছিল ‘সিডর’।

এ ব্যাপারে শিশুটির কাকা নীতেশ ত্রিপাঠি বলেন, ‘এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব সবাই। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে আমাদের এই শিশু।’