করোনায় পাকিস্তানে মৃত্যু ৩, আক্রান্ত ৪৪৭

337

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে তিনে গিয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক ব্যক্তি মারা যান। তিনি করাচির বাসিন্দা এবং তার বিদেশ সফরের কোনও রেকর্ড নাই। বৃহস্পতিবার জ্বর ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিন্ধুতে করোনায় এটিই প্রথম মৃত্যু।

এর আগে গত বুধবার দেশটির খাইবার পাখতুনিস্তানে করোনায় আরও একজন মারা যান। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি পেশোয়ারের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে দেশটিতে সৌদি ভ্রমণ করে আসা ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এটি ছিল পাকিস্তানে করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু। আর তিনিও খাইবার পাখতুনিস্তানের বাসিন্দা।

পাকিস্তানে সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫৬ জন। এদের মধ্যে সিন্ধুতে ২৪৫ জন, বেলুচিস্তানে ৮১ জন, পাঞ্জাবে ৭৮ জন, খাইবার পাখতুনখাওয়ায় ২৩ জন, বালটিস্তানে ১২ জন এবং ইসলামাবাদ ও আজাদ কাশ্মীরে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

সূত্র: দুনিয়া নিউজ