মানিক কোনা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে মাহতাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান

520

ওয়ানবাংলানিউজ: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী মানিককোনা গ্রামের উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘মানিককোন উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মাহতাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গ্রামের প্রবাসীরা অংশনেন গত ৩ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি আলিম উদ্দিন। সাচ্চু মিয়ার পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ের বরণ করা হয় এবং কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাকে গ্রামবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানিককোনা গ্রামের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন দীর্ঘদিন সেনা কর্মকতা হিসেবে দেশের সেবা করেছেন। তার অগনিত ছাত্র আজ সেনাবাহিনী কাজ করছে। এতে বক্তব্য রাখেন আবু সামি হুর, কাপ্তান মিয়া, আশরাফ উদ্দিন, লতিফ আহমদ, মানিকুর রহমান গনী,

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো: আলী আহমদ, মানপত্র পাঠ করেন মো: মুজিবুর রহমান। ফুলের তোড়া প্রদান করেন মো: নজরুল ইসলাম, ক্রেস্ট প্রদান করেন নাজিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন, মো: মুক্তাদির আলী, জয়নাল আবেদিন, মো: কয়ছর আহমদ, মৌলানা শরিফ উদ্দিন, সুনাহর আলী রিংকু, ছালিক মিয়া প্রমুখ।