রাজকীয় নিয়ম ভেঙে মেগানকে আলিঙ্গন করায় হ্যারির কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছে স্কুল ছাত্র

1244

ওয়ানবাংলানিউজ: প্রিন্স হ্যারির কাছে নিজ হাতে চিঠি লিখেছিলো ১৬ বয়সী ছাত্র অ্যাকের ওকোয়ে। ঐ চিঠিতে অ্যাকের লিখে, প্রিয় হ্যারি, আশা করি আপনাকে চিঠি লিখেছি বলে কিছু মনে করেননি। আপনার স্ত্রীকে (মেগান মার্কেল) আলিঙ্গন করায় নিশ্চয়ই আমার ওপর রাগও করেননি। সত্যি কথা বলতে, তাকে আমাদের স্কুলে দেখতে পেয়ে অনেক বেশি খুশি ও অবাক হয়েছি। সামনা-সামনি তার বক্তব্য শুনতে পেরে আরও ভালো লেগেছে। সেই সঙ্গে তার সামনে নিজে বক্তব্য দিতে পেরে আরও বেশি আনন্দিত হয়েছি। সত্যিকার অর্থেই তিনি একজন অনুপ্রেরণা প্রদানকারী মানুষ।

নারী দিবস উপলক্ষে শুক্রবার লন্ডনের রবার্ট ক্ল্যাক আপার স্কুলের ‘নারীর কৃতিত্ব’অনুষ্ঠান উদযাপনে অংশ নিয়েছিলেন ডাচেস অব সাসেক্স। স্কুল পরিদর্শনের সময় মঞ্চে হেড বয় অ্যাকের বক্তব্যের প্রশংসায় খুশি হয়ে তাকে আলিঙ্গনের জন্য এগিয়ে এসেছিলো মেগান।

যা নিয়ে চলছে নানা আলোচনা। এরপর থেকে রীতিমত স্পটলাইটে চলে এসেছে ঐ ছাত্র। ঐ দিন মঞ্চে মেগানকে কিস করার জন্য ঐ ছাত্রকে ঝুঁকে পড়তে দেখা গেছে বলে মনে করে ঐ স্কুলের শিক্ষার্থীদের অনেকে।