সেন্টার ফর এনআরবি কার্যালয় পরিদর্শন করলেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমায়ুন কবির

359

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ সফররত লন্ডন ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমায়ুন কবির বুধবার (৪ মার্চ) সেন্টার ফর এনআরবি কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় মেয়র বলেন, বাংলাদেশ সফরে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক।
এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, এনআরবি সেন্টার বছরব্যাপী বিশ্বব্যাপী বাংলাদেশের ব্যান্ডি কাজ হাতে নিয়েছে। সকল প্রবাসীর এই কার্যক্রমে অংশগ্রহণ জরুরি।
তিনি বলেন, বৃটেন প্রবাসীরা বাংলাদেশের ব্যান্ডিং করছেন, একজন বাংলাদেশির লন্ডনে মেয়র নির্বাচিত হওয়া তার প্রমাণ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, এনআরবি সেন্টারের ব্যাংকার ইশতিয়াক চৌধুরি, ব্যবসায়ী নেতা সুয়েব চৌধুরি, মাহবুব আনাম, মোস্তাক হোসেন, এডভোকেট মাহবুবুল হক, তরুণ গবেষক মুশরেকা খান, আয়েশা সিদ্দিকা, আনোয়ারা পারভিন ও লন্ডর শিক্ষার্থী হিফজুল আমিন।