তুষারপাতে ঢেকে গেছে কানাডা

541

কানাডা প্রতিনিধি: গত বৃহস্পতিবার রাত থেকে প্রচন্ড তুষারপাত শুরু হয়েছে কানাডার মন্ট্রিলসহ আশপাশের রাজ্যগুলোতে। মাত্র ১৪ ঘন্টায় ১৮ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। আরও ৪-৬ ইঞ্চি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে বিমান চলাচল। ১৯৯৯ সালের পর দেশটিতে এমন তুষারপাত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


ভারী তুষারপাতে বাড়ছে ভোগান্তি। দেশটির প্রশাসন জানিয়েছে, বৈরী আবহাওয়ায় সতর্কতা মূলক নির্দেশনা মেনে না চললে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে।
কানাডা প্রবাসী বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল চৌধুরী বলেন, অত্যধিক তুষারপাতের কারণে শুক্রবার স্কুল কলেজ বন্ধ ছিল। কানাডাতে প্রত্যেক বছরই শীতকালে ৫/৬ বার ব্যাপক তুষারপাত হয়ে থাকে। বিগত দুই দশকে এবারই সর্বোচ্চ পরিমাণে তুষারপাত হয়েছে। কানাডার নিউব্রাঞ্চ উইক এলাকায় রেকর্ড ৮৬ ইঞ্চি তুষারপাত হয়েছে।