আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল সংক্রান্ত ভারতীয় সিদ্ধান্ত প্রত্যাহার করতে পাকিস্তানে পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে। ৫ই ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালন করছে পাকিস্তান। এ দিনকে সামনে রেখে মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে পাস হয় ওই প্রস্তাব। পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন খবরে বলেছে, কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দিতে প্রতি বছর ৫ই ফেব্রুয়ারি সংহতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে কাশ্মীরি জনগণের প্রতি জাতিসংঘের প্রস্তাবের অধীনে সমর্থন প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান। তারা বলেছেন, ভারত দখলীকৃত কাশ্মীরি জনগণের প্রতি রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহতভাবে দিয়ে যাবে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন ডন, তুরস্কের সংবাদ সংস্থা আনাডোলু।
প্রেসিডেন্ট আলভি বলেছেন, ভারতের অবৈধ দখলদারিত্ব বর্ধিতকরণের মাধ্যমে ওই অঞ্চল দখল করে নেয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সরাসরি বিরোধী।















