ঢাকা সংবাদদাতা: টাঙ্গাইলে বাসেরচাপায় মোটারসাইকেলআরোহী পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার সকালে টাঙ্গাইল শহরের কলেজ গেইটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আরমান রায়হান (২৩)। তিনি পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন৷
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, আরমান রায়হান মোটরসাইকেল নিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের কলেজ গেইট সংলগ্ন এলাকায় পৌঁছলে করটিয়া সরকারি সাদত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।















