‘ভয়াবহ’ পরিস্থিতির দিকে করোনা ভাইরাস: চীনা প্রেসিডেন্ট।। মৃতের সংখ্যা ৫৬

892

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে সতর্কতা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৪১। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬।
এখানেই থেমে নেই। পুরো এশিয়া ও বাকি বিশ্বে অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এ বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক জরুরি সতর্কতা ঘোষণা করতে বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অনলাইন বিবিসি ও সিএনএন এ খবর দিয়েছে।