জিয়া শিশু কিশোর মেলা’র প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত

394

ঢাকা সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ই জানুয়ারী শনিবার বিকেলে ‘জিয়া শিশু কিশোর মেলা’র নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ আমিন, কে এস হোসেন টমাস, হাজী আক্তার হোসেন,আব্দুল জাব্বার, কামরুল ইসলাম রাজিব, দীন মোহাম্মদ দুলু, কাজী আনোয়ার হোসেন আনু, হামিদুল হক চৌধুরী, মিন্টু আলম, তারেক কবির, রোকাইয়া হক রুকু, রুপা খান, চঞ্চল মোরশেদ, নিজাম উদ্দিন বাসেত-দপ্তর সম্পাদক।
দীর্ঘ আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে যেসব সিদ্ধান্তসমূহ গৃহীত হয়, ১৯ শে জানুয়ারী, ২০২০ইং তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্ম বার্ষিকী শহীদ জিয়ার মাজারে সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ। শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করার সিদ্ধাšত গ্রহণ করা হয়। ২৪শে জানুয়ারি আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত এর সিদ্ধান্ত গ্রহণ। দেশের বরেণ্য কবি ও সাংবাদিক মরহুম মোশাররফ করিমের স্মরণ সভা। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অভিষেক ও সম্বর্ধণা অনুষ্ঠান এর সিদ্ধান্ত গ্রহণ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে উপলক্ষে দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের গণসংযোগ পরিকল্পনা নির্ধারণ। বছরব্যাপী সংগঠনের অনুষ্ঠান পরিকল্পনা এবং তার উপর ভিত্তি করে বর্ষপঞ্জী তৈরীর প্রস্তুতি গ্রহণ। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সারা বাংলাদেশের জেলা মহানগর কমিটিগুলো যোগ্য ও শিশু সংগঠক দ্বারা গঠন এর সিদ্ধান্ত।