ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে যুবক আহত : জীবনহানির আশংকা

2758

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের ওয়েস্টহাম পার্কের কাছে ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক যুবক মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা ৮টায়। ৮ ঘন্টা ১৫মিনিটে এ্যাম্বুলেন্স সার্ভিসে কল করা হলে আহত যুবককে স্ট্যাটফোর্ডের ম্যারিল্যান্ড স্টেশনের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক।
ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ঘটে।
এর আগে গত ১৬ জুলাই একই সাথে ২৮ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাত করা হয়। তারও অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টদের ধারনা উভয় ঘটনা গ্যাং সংশ্লিস্ট হতে পারে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।