ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের লন্ডনে দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে সিবিপিডি

1271

ওয়ানবাংলানিউজ: ‘ব্রিটিশ ভিসার আবেদনে জাল কাগজ পত্রে শীর্ষে সিলেট‘ এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্ল্যাক। তিনি গত ১৯ জুলাই লন্ডনের ক্যানারিওয়ার্ফে বিবিসিআই’র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন পেশাজীবি সংগঠন।
এদিকে ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্ল্যাক বক্তব্যের নিন্দা জানিয়ে শুক্রবার বিকেলে সভা করেছে লন্ডনের পেশাজীবিদের সংগঠন সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়লগ। এসময় বক্তারা ব্রিটিশ হাইকমিশনারের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন।

সলিসিটর সহুল আহমদ মকুর সভাপতিত্বে ও বারিষ্টার আবুল কালাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তরা ভারত থেকে ব্রিটিশ ভিসা কার্যক্রম ফিরিয়ে আনার দাবী করেন এবং অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের আহবান জানান। একই সাথে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে তার এই বক্তব্যের ব্যাখা চেয়ে ব্রিটিশ ফরেন অফিস ও কমনওয়েল অফিসে লিখিত অভিযোগ দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়।

আলোচনায় অংশ নেন ব্যারিষ্টার তারেক চৌধুরী ব্যারিষ্টার,এম এ সালাম,ব্যারিষ্টার চৌধুরী হাফিজুর রহমান,ব্যারিষ্টার কামরুল হাসান, ডঃ মুজিবুর রহমান,শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, মীর্জা আসহাব বেগ, ব্রিটবাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক আহাদ চৌধুরী বাবু,সাংবাদিক বাবুল হোসেন,শাহ আলম প্রমুখ।