গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্টের ইউকে’র আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

509

ওয়ানবাংলানিউজ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি ব্রিটেনের নতুন প্রজন্মদের মধ্যে পরিচিত করার লক্ষ্য নিয়ে গঠিত গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হলো গত ২০ নভেম্বর বুধবার পূর্ব লন্ডনের একটি হলে। সংগঠনের আহ্বায়ক মোঃ শামসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ দিলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন অর্থ সচিব আব্দুস শুকুর, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান উদ্দিন, আব্দুল বারী নাছির, তমিজুর রহমান রঞ্জু, আজিজুস সামাদ, এনাম উদ্দিন, মাসুদ আহমেদ, সিদ্দিকুর রহমান, রফি আহমেদ চৌধুরী শিবা, মিছবাহ মাছুম, ইকবাল হোসেন, কামাল উদ্দিন, জয়নাল খান, মকছুছ আহমেদ প্রমুখ। সভায় যুক্তরাজ্যে বসবাসরত নবীন প্রবীণ গোলাপগঞ্জবাসীদের নিয়ে একটি আনন্দ আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া একটি বিশেষ সাধারণ সভা আয়োজন করারও সিদ্ধান্ত গৃহীত হয়।