অনেক নাটক শেষে সম্রাট গ্রেপ্তার

392

ঢাকা সংবাদদাতা: ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাত ১২টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

রাজধানীর একটি অনুষ্ঠানে গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্রাটের গ্রেপ্তারের বিষয়ে বলেছেন, দেখবেন, আপনারা শিগগিরই দেখবেন। সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আপনারা সময় হলেই দেখবেন।