সুনামগঞ্জে ইয়াবাসহ মাদককারবারি আটক

315

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রশীদ নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃত ব্যক্তি জেলার দোয়ারাবাজারের গিরিশ নগর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

বুধবার রাতে তাকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

বুধবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজারের সীমান্তবর্তী টেংরা বাজারে মঙ্গলবার রাতে অভিযানকালে আবদুর রশীদকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়।

পরে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিসসহ মোবাইল ফোন জব্দ করা হয়।