আনন্দ ভ্রমনে এসে হাওরে স্কুলছাত্র নিখোঁজ

340

ঢাকা সংবাদদাতা: নেত্রকোনার মদন উপজেলার মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুর হাওরে শুক্রবার বন্ধুদের নিয়ে আনন্দ ভ্রমনে এসে সাফায়েত হোসেন হৃদয় (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

সাফায়েত হোসেন হৃদয় নেত্রকোনার সদর উপজেলার মৌজেবালি গ্রামের মোড়লপাড়ার হারুন অর রশিদ ফরিদ মিয়ার ছেলে। সে আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র।

নিখোঁজ ছাত্রটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের ২টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

হৃদয়ের সহপাঠী মুন্না বলে, শুক্রবার দুপুরে আমরা ২৫ জন বন্ধু মদনের উচিতপুর পর্যটন কেন্দ্রে এসে হাওরে গোসল করতে নামি। সবাই সাঁতার কেটে একটু দূরে চলে গেলে পানির স্রোত বেশি থাকায় আমরা উঠতে পারলেও হৃদয় উঠতে পারেনি। পরে আমরা হৃদয়কে খোঁজাখুঁজি করি। তাকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।

নিখোঁজ সাফায়েত হোসেন হৃদয়ের বাবা হারুন অর রশিদ ফরিদ মিয়া বলেন, হৃদয়আমার একমাত্র ছেলে সন্তান। সে আজ তার মাকে বলে মদনের উচিতপুরে বন্ধুদের সঙ্গেঘুরতে এসে হাওরের পানিতে নিখোঁজ হয়ে যায়। জানি না আমার ছেলেকে জীবিত পাইকী না।

মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহম্মদ কবির জানান, উচিতপুরের হাওরে স্কুলছাত্র ডুবে যাওয়ার খবর পেয়েই তাৎক্ষনিক উদ্ধার তৎপরতা চালিয়েছি। ময়মনসিংহথেকে ডুবুরি দল এসেছে।

মদন থানার পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানায়, নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।