যুক্তরাজ্যে নিয়ম না মেনে ডিটেনশন সেন্টারে বিদেশী নাগরিক রাখায় জরিমানার সম্মুখিন হোম অফিস

3465

মাহবুব আলী খানশূর: নিয়ম না মেনে বিদেশী নাগরিকরা যুক্তরাজ্যে বসবাসের চেষ্টা করলে তাদেরকে রাখা হয় ডিটেনশন সেন্টারে। কিন্তু ডিটেনশন সেন্টারে বিদেশী নাগরিকদের রাখার ক্ষেত্রেও দেশটির হোম অফিসকে মেনে চলতে হয় কিছু নিয়ম। আর এই নিয়ম না মেনে অবৈধভাবে ডিটেনশন সেন্টারে রাখার কারনে দেশটির হোম অফিসকে গুনতে হয়েছে ১ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড জরিমানা ।

জানা যায়, যুক্তরাজ্যে গত এক বছরে অমানবিক ও অপ্রাসঙ্গিকভাবে বিদেশী নাগরিকদের ডিটেনশন সেন্টারে রাখার ঘটনা ঘটে ৩২টি। মূলত ডিটেনশন সেন্টারের কিছু অযৌক্তিক নিয়মের কারনেই অবৈধ বিদেশী নাগরিকরা তাদের কাছ থেকে জরিমানা দাবি করেছে।

এছাড়া হোম অফিসের ইমিগ্রেশন নিয়মে প্রচুর ব্যাকলগের কারনেও বিদেশী নাগরিকদের জরিমানা দাবির সুযোগ রয়েছে।
এদিকে লেবার পার্টির শ্যাডো হোম সেক্রেটারী ডায়ানে এবোট ডিটেনশন সেন্টারে ইমিগ্রেন্টদের করুন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন ডিটেনশন সেন্টরের ভেতরের পরিস্থিতি অত্যান্ত খারাপ বলেই সরকার আমাকেও ভেতরে যাওয়ার অনুমোতি দেয়নি। যথাযথ তদন্ত করে ডিটেনশন সেন্টারের মান বাড়ানোর দাবি করেছে লেবার পার্টি ।