মিরাবাজার উদ্দীপন নবপুষ্পের পুণর্মিলনী অনুষ্ঠিত

1120

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট নগরীর মিরাবাজারের উদ্দীপন নবপুষ্প এলাকার বাসিন্দাদের নিয়ে ৩য় বারেরমত পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ৯ জুলাই রবিবার পূর্ব লন্ডনের সালমনলেইনের একটি হলে। এতে বিপুল সংখ্যক প্রবাসী যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশনেন।

তরুন সংগঠনক মুহিবুর রহমান মুহিব, মুন্না ইসলাম, দেলওয়ার হোসেন ও রাসেদ আহমেদের উদ্যোগে আয়োজিত এই পূণর্মিলনী অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট টিভি উপস্থাপক আহমেদ সদাগর সায়েক।

এসময় তাকে সহযোগিতা করেন মোহাম্মদ জামান মনা, সালে আহমেদ জিলান, কামরুল শিবলি, জাকারিয়া খান, ইউসুফ রুকু, জুম্মি চৌধুরী, তৌহিদ মামুন ও কামাল আহমেদ।অনুষ্ঠানটি স্পন্সর করে এক্সিডেন্ট ডাইরেক্ট ক্লেইম লিমিটেড বার্মিংহাম।

আলোচনা সভায় সিলেট নগরীর মিরাবাজারের উদ্দীপন নবপুষ্প এলাকার বাসিন্দাদের নিয়ে আগামীতে আরো বড় পরিসরে পূনর্মিলনী করার আহবান জানানো হয় এবং বিদেশের মাটিতে এরকম একটি পূণর্মিলনী অনুষ্ঠান আয়োজন করায় উপস্থিত সকলেই আয়োজকদেরকে ধন্যবাদ জানান। জবাবে আয়োজকরাও আগামীতে আরও ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এতে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

আরো উপস্থিত ছিলেন, কবির আহমদ শামীম, সাদাৎ আলী সুমিন, দেলোয়ার হোসেন বাদাল, দেলোয়ার হোসেন খান মান্না, সুদিপ রাজন বাপ্পু, ইফতিখার আহমদ তারেক, আমিনুল ইসলাম সাজু, বাবুল রহমান, জমশেদ আলী, আল মুমিন, আকিক মিয়া, শাহিন আহমদ (লাম্বা), সিতু চৌধুরী, লিটন চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, তাহসিন সাকিল, ইমাম উজ্জামান সারোয়ার, দেলোয়ার জামান, শাহীন তালুকদার, শাহিন জামান, জুবায়ের ৗেধুরী, ফারুক আহমদ, জুমি চৌধুরী, আব্দুল জলিল চৌধুরী, চৌধুরী আব্দুল, তানভির আহমদ, আশফাক আহমদ, রুবেল চৌধুরী, আব্দুল কাদির সামছু, নাসিম আহমদ, জাবেদ কাদির, মুজাম্মেল হক টিপু, তোয়াহিদুর মামুন, ফখরুল আহমদ, আসিফ ইকবাল জামিল, আজিজুর রহমান লায়েক, মাসুম আহমদ, ইফতিখার তানিম, আশরাফ আহমদ প্রমুখ।