ব্রিটেনে মাদক বিরোধী অভিযান: ৫৮৬জন গ্রেফতার: মাদক, নগদ পাউন্ড ও অস্ত্র উদ্ধার

1460

ওয়ানবাংলানিউজ: গত সপ্তাহে যুক্তরাজ্য জুড়ে ব্যাপক মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। এতে ৫৮৬জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ, জানিয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি।
ন্যাশনাল কাউন্টি লাইন কোঅর্ডিনেশন সেন্টারের নেতৃত্বে পুলিশ ১৭৬,৭৮০ পাউন্ড মূল্যের কোকেন ও নগদ ৩১২,৬৪৯ পাউন্ড এবং ৪৬টি অস্ত্র জব্দ করে।
এনসিএর হিসেব মতে প্রায় ২০০০ শহরে উক্ত গ্যাং সদস্যরা তরুনদের নিয়ে মাদক বিক্রি করে থাকে। এদের নিয়ন্ত্রনে জাতীয় গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়েছে। গত ১৩ মে থেকে ২০ মে পর্যন্ত এই অভিযানে ৫০০ পুরুষ, ৮৬ মহিলাকে গ্রেফতার করা হয়, নরফোক, সাফোক, চেশিয়ার, বেডফোর্ডশায়ারসহ অন্যান্য শহর থেকে।
এছাড়া ৫১৯জন দুর্বল প্রাপ্ত বয়স্ক ও ৩৬৪ জন শিশুকে সাহায্য করা হয়। একই সাথে দাসত্ব বা মানবপাচারের সম্ভাব্য শিকার হিসেবে চিহিৃত হয়েছেন ৩০জন।
পুলিশ জানায় কাউন্টি লাইন ড্রাগ গ্যাং সদস্যরা একটি মোবাইল নেট ওয়ার্কের মাধ্য কাজ করে এবং তারা শিশু ও দুর্বল ব্যক্তিদের দ্বারা গ্রামাঞ্চলে এসকল ড্রাগ বিক্রি করে থাকে। যাদের বেশির ভাগই লন্ডন, বার্মিংহাম এবং মার্সিসাইড এলাকা থেকে বেরি এসেছে।