বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামেন যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

1128

আহসানুল আম্বীয়া শোভন: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী “মাদার অফ ডেমোক্রেসী”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ওপর সকল রাজনতৈকি মামলা প্রত্যাহার, কারাগারে বন্দী বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। গত ১লা এপ্রিল, সোমবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে এই বিক্ষোভ র্কমসূচীর আয়োজন করা হয়।

সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রর্দশন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবী করেন। । বাংলাদেশের র্বতমান সরকার বিরোধী নানা স্লোগানে মুখরিত করে পুরো পার্লামেন্ট স্কয়ার। বিক্ষোভ শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তবে তিনি বলেন, “মাদার অফ ডেমোক্রেসী” বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে বিনা কারণে সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে সর্ম্পূণ অন্যায়ভাবে নির্জন কারাগারে বন্দী করে রেখেছে। তিনি আরও বলেন, সরকারি দলের লোক হলে চিকিৎসা সেবা পাবেন, কিন্তু বিরোধী দলের লোক হলে ন্যুনতম চিকিৎিসা পাবেন না, এই দ্বৈতনীতি দেশে চালু করেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার। তিনি অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে সুচকিৎিসা ও নিঃশর্ত মুক্তি দাবী করেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারসহ সারা দেশের বিভিন্ন কারাগারে রাজবন্দী বিএনপির সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। এম এ মালিক সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকায় অগ্নিকান্ডে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, এসব অগ্নিকান্ডে সরকারের ব্যর্থতা বারবার প্রমাণিত হয়েছে। ইতিপূর্বে অগ্নিকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেয়া সুপারিশ বাস্তবায় করেনি সরকার। সেজন্যই এসব অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানীর জন্য সরকার সরাসরি দায়ী।

সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে অনতিবিলম্বে তাঁর বিশেষায়িত হাসপাতালে সুচকিৎিসা ও নি:শর্ত মুক্তি দাবী করেন। এ সময় তিনি বলেন, অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাজানো মামলায় নির্জন কারাগারে বন্দি করে রেখেছে। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের দূর্নীতি, ধর্ষণ, অত্যাচার নির্যাতনে দেশের মানুষ আজ দিশেহারা। একাদশ সংসদ নির্বাচন ভোট ডাকাতির কারণে ঢাকা উত্তর সিটি নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে দেশের মানুষ ভোট বয়কট করেছে। সারা দেশের নির্বাচন কেন্দ্রে গুলো ভোটার শূন্য । সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের উপর দেশের আপামর জনসাধারণের বিন্দুমাত্র আস্থা নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পূনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বৈরাচারী সরকার দেশের সকল প্রতিষ্ঠান কে ধ্বংস করে দিয়েছে। সারাদেশে লুটপাটের এক মহাউৎসব চলছে।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, মুজিবুর রহমান মুজিব, সাবেক যুগ্মসম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক সহসাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ ,যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, সাউথ ইস্ট বিএনপির সভাপতি সালেহ আহমেদ জিলান, বিএনপিনেতা মো: শামীম আহমদ, লন্ডন মহানগর বিএনপির প্রচার সম্পাদক মইনুল ইসলাম, ইস্ট লন্ডন বিএনপির সহসভাপতি জামিলুর রেজা চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি মুহিবুর রহমান মাখন, মোঃ শাহজাহান মিয়া, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মো: মোশাররফ হোসনে ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল ইসলাম, ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমেদ, জাসেসের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির জিলানী, মো: ফয়েজ উল্লাহ, মোহাম্মদ নাসের আহমদ, বি. এম. এম তামজীদ, মো: মহিন উদ্দিন, মোহাম্মদ জাফরুল হাসান, মো: রাসেল ইসলাম, সেন্ট আলবান বিএনপি নেতা সায়েদ আহমেদ, সাবেকছাত্রনেতা মুরাদ আহমেদ, মোহাম্মদ মনিরুজ্জামান জনি, মোঃ মহিন উদ্দিন, আব্দুস সামাদ রাজ, নুরুল আফসার লিমন, ফজলে রহমান পিনাক,সৈয়দ জামিল আহমদ, মনোয়ার হোসেন ময়না, নুরে আলম জাহাঙ্গীর, মোঃআব্দুল আলীম, মোঃ মাহমুদুল হাসান, আবু সাদেক অপু,তারেক আলিম, মনসুর হোসেন, ছাজওয়ার হোসেনরাজেদ, ফরহাদ আহমেদ, এম এ আজিম, মারুফ আহমেদ, মোঃ আলিনুর আহমেদ, মোঃ তোফাজ্জল হোসাইন ,আরিফুর রহমান খান, জাকারিয়া খান, মোঃ মাফিজুর রহমান মিটন, জাহাঙ্গীর হোসেন, মোঃ মনোয়ার হোসেন, লিওন খান, আব্দুল ওয়ালি শামিম,মোঃ আজিজুল হক প্রমুখ।