সিলেটের এম,সি ও সরকারী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী উপলক্ষে মতবিনিময়

427

ওয়ানবাংলানিউজ: সিলেটের ঐতিহ্যবাহী এম,সি ও সরকারী কলেজের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পূর্নমিলনী উপলক্ষে এক মত বিনিময় সভা লণ্ডনের মাক্রো বিজনেস সেণ্টারে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন কলেজের প্রাক্তন ছাত্র এম,এ মুনিম ।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওত করেন নজমূল হোসেন । ডাঃ আহমেদ হোসেন ও বাতিরুল হক সরদারের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দ নাহাস পাশা, মোহাম্মদ ওসমান গণী, সামছুল আবেদীন নেছাওর, ইকবাল হোসেন. ব্যরিষ্টার আতাউর রহমান, আব্দুর রাজ্জাক, শাহনুর আহমেদ খান, ডঃ রোয়াব উদ্দীন প্রমুখ ।

সভায় জনাব এম, এ মুনিমকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয় । লণ্ডনে ও লণ্ডনের বাহিরে এম,সি ও সরকারী কলেজের সকল ছাত্র/ছাত্রীদের রিজেষ্টশন করে পুর্নমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য আহবান জানানো হয় ।